News71.com
 Bangladesh
 03 Apr 20, 10:11 PM
 106           
 0
 03 Apr 20, 10:11 PM

গোবিন্দগঞ্জে ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণাকালে আটক ১॥

গোবিন্দগঞ্জে ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণাকালে আটক ১॥

নিউজ ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণার সময় সাইফুল ইসলামকে (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (০৩ এপ্রিল) দুপুরে উপজেলার ফাঁসিতলা হাট থেকে তাকে আটক করা হয়। প্রতারক সাইফুল একই উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের জগদীশপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে। স্থানীয়রা জানান, দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর গেঞ্জি-প্যান্ট পড়ে ফাঁসিতলা হাটে ঢোকেন সাইফুল ও তার লোকজন। এসময় তিনি নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে হাটে দোকান খোলা থাকায় এবং দোকানিরা মাস্ক না পড়ায় চড়-থাপ্পরসহ তাদের অর্থদণ্ড করেন। এতে স্থানীয়দের সন্দেহ হলে তারা সাইফুলকে আটক করে থানায় খবর দেয়।গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে প্রতারক সাইফুলকে আটক করা হয়েছে। তবে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তার সহযোগিরা কৌশলে পালিয়ে গেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন