
নিউজ ডেস্কঃ নেত্রোকোনায় শুক্রবার (০৩ এপ্রিল) শহরের রাজুরবাজার এলাকায় ছুটে চলছে গার্মেন্টস কর্মী সহ কোম্পানিতে কাজ করা মানুষেরা। মোহনগঞ্জ বাসস্ট্যান্ডে কোনো বাস না চললেও পায়ে হেঁটে রওয়ানা দিয়েছেন তারা। ট্রাফিক পুলিশও পারছেন না আটকাতে।জানতে চাইলে তারা জানান, ৫ তারিখ থেকে অফিসে কাজ করার নির্দেশ মালিকদের। সে জন্য অটোরিকশা, সিএনজি যা পাচ্ছে তাই দিয়ে ছুটে চলেছেন। এদিকে মোহনগঞ্জ, মদন সহ বিভিন্ন উপজেলায় একই অবস্থা। বুধবার সেনাবাহিনী নামার খবরে এবং বৃহস্পতিবার আইনশৃঙ্খলা বাহিনীর মোড়ে মোড়ে টহলে মানুষের বাইরে চলাচল কিছুটা কমলেও গ্রামগঞ্জের হাট বাজারগুলো জনবহুলই ছিল। সেই সাথে ঢাকামুখী গার্মেন্টস সহ বিভিন্ন কোম্পানির শ্রমিকদের দলবেধে ছুটে চলাও ছিল চোখে পড়ার মতো।