News71.com
 Bangladesh
 03 Apr 20, 07:42 PM
 88           
 0
 03 Apr 20, 07:42 PM

পাবনায় ট্রাকে করে মাদক সরবরাহ॥ আটক ২

পাবনায় ট্রাকে করে মাদক সরবরাহ॥ আটক ২

নিউজ ডেস্কঃ পাবনায় অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ দুইজকে আটক করেছে র‌্যাব। এসময় ট্রাকের করে গাজা সরবরাহের কারণে গাড়িটি জব্দ করা হয়েছে। আটককৃতরা হলেন, ট্রাকের চালক হেলাল প্রামাণিক (৪৫), পাবনা শহরের দক্ষিণ রাঘবপুর এলাকার মৃত মুসলেম প্রামানিকের ছেলে নাজমুল হুদা (২৪)।র‌্যাবের দাবি, আটককৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে পরিবহনের মাধ্যমে গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল। জানা গেছে, র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদারের নেতৃত্বে বৃহস্পতিবার (০২ এপ্রিল) রাতে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের গাছপাড়া নামক স্থানে অবস্থান নেয়। এসময় একটি ট্রাককে দাঁড়ানোর জন্য সংকেত দিলে ট্রাকের চালকসহ দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা হেলাল ও নাজমুল হুদাকে আটক করে। পরে ট্রাকে তল্লাশি করে ২২ কেজি গাজা উদ্ধার করে ও ট্রাকটি জব্দ করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন