News71.com
 Bangladesh
 03 Apr 20, 07:37 PM
 82           
 0
 03 Apr 20, 07:37 PM

ক্ষুদ্র ব্যবসায়ীদেরও প্রণোদনা দেয়ার আহ্বান ১৪ দলীয় জোটের॥

ক্ষুদ্র ব্যবসায়ীদেরও প্রণোদনা দেয়ার আহ্বান ১৪ দলীয় জোটের॥

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের সংক্রমণের প্রভাবে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের অর্থনীতিও ক্ষতির মুখে পড়তে যাচ্ছে। এতে অনেকগুলো ছোট ব্যবসাকে লাইফ সাপোর্টে নিয়ে যাবে। এসব ক্ষুদ্র ব্যবসায়ীদের কোনো ভাবে দেশের আর্থিক প্রণোদনা দিয়ে সহায়তা করা যায় কী না তা সদয় বিবেচনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। বিষয়টি বিশেষ বিবেচনায় নেবেন বলে অর্থমন্ত্রীরও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। শুক্রবার আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি ক্ষমতাসীন জোটের পক্ষে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, বিশ্বব্যাপী এই মহাদুর্যোগের সময় আমাদের জাতিগতভাবে নিজস্ব শক্তিতে ঘুরে দাঁড়াতে হবে। তারপরও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য প্রণোদনা দেওয়া যায় কী না আমাদের সেই আবেদন থাকবে প্রধানমন্ত্রীর কাছে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি করোনায় গার্মেন্টস সেক্টরে ক্ষতি পূরণের স্বার্থে ৫ হাজার কোটি টাকা প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছেন। যা স্বল্প সুদে ঋণ হিসেবে দেওয়া হবে। যেহেতু তাদের অনেক বিদেশি অর্ডার স্থগিত কিংবা বাতিল হয়েছে তাই তারা কম-বেশি ক্ষতিগ্রস্ত। তবে এদেশে হাজার হাজার ছোট দোকানদার করোনা ভাইরাসের প্রকোপের কারণে দীর্ঘদিন ধরে দোকান বন্ধ রেখেছে। .বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় সামগ্রী যেমন জামা-কাপড়, ইলেক্ট্রনিক্স, বুটিকসসহ বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায় জড়িতরা, যাদের ব্যবসার আয়ের ওপর শুধু মালিক নয়, কর্মচারীদের জীবিকাও নির্ভরশীল। তারা পড়েছেন চরম বিপাকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন