
নিউজ ডেস্কঃ চলমান বৈশ্বিক অতিমারি করোনাভাইরাসের হানায় বিপর্যস্ত বিশ্বের বেশির ভাগ দেশ। দ্রুত বেড়ে চলেছে করোনাভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা। হুহু করে বাড়ছে মৃতের সংখ্যা। গতকালের সরবশেষ হিসাবমতে এই ভাইরাস আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫০ হাজারের গন্ডি ছাড়িয়ে দাড়িয়েছে ৫১ হাজার ৪৮৫তে। গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এই ভাইরাস। এখন তা ১৮০ দেশে ছড়িয়ে পড়েছে। বিশ্বে সব মিলিয়ে আজ বৃহস্পতিবার পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেল।গতকাল ২ এপ্রিল পর্যন্ত বিশ্বজুড়ে ১৮১টি দেশে করোনা সংক্রমিত হয়েছে ১০ লাখ ২ হাজার ১৫৯ ব্যক্তির মধ্যে। জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, করোনাভাইরাস প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল এখন ইউরোপ। যদিও ধীরে ধীরে সেই কেন্দ্রস্থল হয়ে উঠছে যুক্তরাষ্ট্র। মৃত মানুষের সংখ্যার দিক থেকে প্রথম দুটি দেশই ইউরোপের। সবার ওপরে আছে ইতালি, দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে ১৩ হাজার ৯১৫ জন।
এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুয়ায়ি প্রাণহানিতে দ্বিতীয় স্থানে আছে স্পেন, ১০ হাজার ৯৬ জন। এরপর রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মৃত মানুষের সংখ্যা ৫ হাজার ৬৪৮। চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে মারা গেছে ৪ হাজার ৫০৩ জন। পঞ্চম স্থানে রয়েছে করোনার উৎপত্তিস্থল চীন। দেশটিতে এখন করোনা নিয়ন্ত্রণে থাকলেও প্রাণ গেছে পর্যন্ত ৩ হাজার ৩২২ জনের। মৃত মানুষের সংখ্যায় ষষ্ঠ স্থানে থাকার ইরানে মারা গেছেন ৩ হাজার ১৬০ জন।এদিকে দিনে বাংলাদেশেও করোনা আক্রান্তের সংখ্যা বেডে চলেছে। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার পর্যন্ত দেশে করোনাভাইরাস শনাক্ত হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫৬। দেশে গত ৮ মার্চ দেশে প্রথমবারের মতো করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এখন পর্যন্ত দেশে ছয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।