News71.com
 Bangladesh
 02 Apr 20, 09:55 PM
 96           
 0
 02 Apr 20, 09:55 PM

দৌলতখানে দোকান খোলার অপরাধে ৮ ব্যবসায়ীকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের।।

দৌলতখানে দোকান খোলার অপরাধে ৮ ব্যবসায়ীকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের।।

নিউজ ডেস্কঃ দৌলতখানে কোভিড-১৯ প্রতিরোধে জনসমাগম ঠেকাতে দোকানপাট বন্ধ রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসনের নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে ৮ ব্যবসায়ী ও ৩ ব্যক্তিকে জরিমানা করে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথ উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে দোকান খোলা রাখার দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৮ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা এবং ৩ ব্যক্তির ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বজলার রহমান এবং নৌবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথ বলেন করোনা সংক্রমন ঠেকাতে দৌলতখানে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত মুদি, কাঁচাবাজার ও ফার্মেসী ছাড়া সকল দোকানপাট বন্ধ রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন