
নিউজ ডেস্কঃ করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা চালু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। কর্তৃপক্ষ বলছে, বিনা পয়সায় এ পরীক্ষা করা যাবে, দিনে দিনেই জানা যাবে ফলাফল। জ্বর, সর্দি, কাশিতে যারা আক্রান্ত হচ্ছেন তাদের জন্য বিএসএমএমইউ'তে বুধবার চালু হয়েছে ফিভার ক্লিনিক। হাসপাতালের চিকিৎসকরা এখানে লক্ষণ বিচার করে সন্দেহ হলেই করোনা ভাইরাসের পরীক্ষা করছেন। সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত ফিভার ক্লিনিক খোলা রাখা থাকার কথা। কিন্তু, বৃহস্পতিবার সকাল দশটার পর খোলায় ভোগান্তিতে পড়েছেন রোগীরা।