
নিউজ ডেস্কঃ মহামারী করোনায় প্রায় অবরুদ্ধ বাংলাদেশ। বন্ধ রয়েছে যোগযোগ ব্যবস্থা। ভাইরাস থেকে নিরাপদে থাকতে দেশের সবাইকে ঘরে থাকতে বলা হয়েছে সরকারের পক্ষ থেকে। বর্তমান পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় সেবা ও সাহায্য নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন অনেকেই। অসহায়দের দাঁড়াচ্ছেন বিভিন্ন সেবাধর্মী অনেক প্রতিষ্ঠানও। খাদ্য ও সেবা বিতরণ করতে গিয়ে অনেক ক্ষেত্রেই লোক সমাগমের সুযোগ সৃষ্টি হচ্ছে এবং সামাজিক দুরুত্ব মেনেচলার নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করা হচ্ছে না যা বর্তমান প্রেক্ষিতে অত্যন্ত ঝুঁকিপূর্ণ।তাই, যে কোনো এলাকায় ত্রান ও সেবা বিতরণমূলক কাজের আগে উক্ত এলাকার প্রশাসন ও পুলিশকে অবগত করতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পুলিশ। পুলিশের মিডিয়া এবং পিআরের পক্ষ থেকে বৃহস্পতিবার (২ এপ্রিল) এ অনুরোধ জানানো হয়।