News71.com
 Bangladesh
 01 Apr 20, 01:08 PM
 84           
 0
 01 Apr 20, 01:08 PM

ময়মনসিংহের নান্দাইলে ট্রাকচাপায় দুই পথচারী নিহত॥

ময়মনসিংহের নান্দাইলে ট্রাকচাপায় দুই পথচারী নিহত॥

নিউজ ডেস্কঃ ময়মনসিংহের নান্দাইলে মালবোঝাই একটি ট্রাকের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। আজ ১ এপ্রিল, বুধবার সকাল ৭টার দিকে উপজেলার খাদ্যগুদাম সংলগ্ন স্থানে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, নান্দাইল পৌর এলাকার কাকচরের আব্দুর রশিদ (৬৫) ও শেরপুর ইউনিয়নের মাটিকাটা গ্রামের পান ব্যবসায়ী সিরাজ উদ্দিন (৬০)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকালে একটি মালবোঝাই ট্রাক কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। সকাল ৭টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে নান্দাইল খাদ্যগুদাম এলাকায় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মৃত্যুবরণ করেন। এদের মধ্যে আব্দুর রশিদ ফজরের নামাজ পড়ে রাস্তার পাশে হাঁটছিলেন। আর সিরাজ উদ্দিন পান বিক্রি করার জন্য সাইকেলে করে বাজারে যাচ্ছিলেন বলে জানা গেছে। স্থানীয়দের দেয়া সংবাদে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। এ সংবাদের সত্যতা নিশ্চিত করে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহমেদ জানিয়েছেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন