
নিউজ ডেস্কঃ রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে ৮ মাসে ৪৫ হাজার কোটি টাকা পিছিয়ে আছে জাতীয় রাজস্ব বোর্ড। করোনাভাইরাসের কারণে সার্বিক অর্থনৈতিক কার্যক্রমে স্থবিরতায় আগামীতে এই ঘাটতি আরো বাড়ার আশঙ্কা অর্থনীতিবিদদের। এ অবস্থায় এনবিআরের সক্ষমতা মাথায় রেখে সংশোধিত লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং অগ্রাধিকার বিবেচনায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের আহবান তাদের।চলতি অর্থ বছরের শুরু থেকেই এনবিআরের রাজস্ব আদায়ের হার নিম্নমুখী। ফেব্রুয়ারি পর্যন্ত ৮ মাসে গেল বছরের চেয়ে রাজস্ব আয়ে ৮ শতাংশ প্রবৃদ্ধি হলেও লক্ষ্যমাত্রার চেয়ে ঘাটতি বেড়ে ৪৫ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে। এই সময়ে ১ লাখ ৯০ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে মাত্র ১ লাখ ৪৪ হাজার ৯২৫ কোটি টাকা।শুরু থেকেই রাজস্ব আহরণের ঘোষিত লক্ষ্যমাত্রাকে উচ্চভিলাসী বলে আসছিলেন অর্থনীতিবিদরা।
বর্তমান পরিস্থিতিতে রাজস্ব আহরণের সংশোধিত লক্ষ্যমাত্রা ও উন্নয়ন ব্যয় যৌক্তিক করার পাশাপাশি স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানোর আহবান অর্থনীতিবিদের।অর্থনীতিবিদ খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, সরকারের যে বিপুল পরিমাণ বাজেট বাস্তবায়নের লক্ষ তার থেকে বড়ভাবে কাটছাট করে বাস্তবানুকভাবে যতটুকু রাজস্ব আদায় সম্ভব সেটিকে বিবেচনায় নেয়া। এবং সে সকল প্রকল্প কিছুটা স্ট্যাগাট করা যায় সেগুলো স্ট্যাগাট করা। যেহেতু করোনা প্রর্দুভাবের কারণে সরকারের রাজস্ব দরকার এবং গুরুত্বপূর্ণ কিছু কিছু খাতে অর্থ দেবার একটা প্রবণতা থাকে। বর্তমান বিবেচনায় আসলে স্বাস্থখাত হ্ওয়া উচিত। সার্বিক অর্থনীতিতে মন্দাভাবের কারণে রাজস্ব আয় বাড়াতে নতুন খাতে জোর দেয়া ও কার্যকর কৌশল নির্ধারণের আহবান জানিয়েছেন এনবিআরের সাবেক এই চেয়ারম্যান। আর করের আওতা বাড়ানো ও পূর্ণাঙ্গ অটোমেশনে জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা।