News71.com
 Bangladesh
 01 Apr 20, 11:18 AM
 93           
 0
 01 Apr 20, 11:18 AM

বাংলাদেশের জন্য কঠিন সময় আসছে॥ ঢাকা দক্ষিনের মেয়র সাঈদ খোকন

বাংলাদেশের জন্য কঠিন সময় আসছে॥ ঢাকা দক্ষিনের মেয়র সাঈদ খোকন

নিউজ ডেস্কঃ করোনার প্রকোপ হিসেবে সামনের দিনগুলোকে আরো ঝুঁকিপূর্ণ ও অত্যন্ত কঠিন হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে হাইকোর্ট প্রাঙ্গণে ৮০০ ছিন্নমূল ও হতদরিদ্রের মাঝে ত্রাণ বিতরণ শেষে তিনি এ মন্তব্য করেন।কষ্ট হলেও এ সময় তিনি নগরবাসীকে ঘরে থাকার আহবান জানান। খাবারের কোন সংকট হবে না দাবি করে মেয়র জানান, পর্যায়ক্রমে ৫০ হাজার গরিব মানুষের মাঝে এ ত্রাণ বিতরণ করা হবে। তবে, ত্রাণ সামগ্রী সিটি করপোরেশনের ময়লার গাড়ি দিয়ে সরবরাহ করায় সমালোচনার শিকার হন মেয়র সাঈদ খোকন।মেয়র সাঈদ খোকন বলেন, আগামী দিনগুলো অত্যন্ত কঠিন সময়। আমরা ঘরে থাকি, সুস্থ থাকি, সাবধানে থাকি। সেই সঙ্গে নিজের জীবনকে রক্ষা করি। আমাদের প্রিয়জনের জীবনকে রক্ষা করি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন