News71.com
 Bangladesh
 31 Mar 20, 10:08 PM
 129           
 0
 31 Mar 20, 10:08 PM

করোনার মধ্যেই ব্রাহ্মনবাড়িয়ার সরাইলে দু’পক্ষের সংঘর্ষ॥

করোনার মধ্যেই ব্রাহ্মনবাড়িয়ার সরাইলে দু’পক্ষের সংঘর্ষ॥

নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাড়ির পানি নিষ্কাশন নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার পাকশিমুল ইউনিয়নের ভূইশ্বর গ্রামের বর্তমান ইউপি সদস্য মলাই মিয়া এবং সাবেক ইউপি সদস্য নাছির উদ্দীনের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাছির উদ্দীনের ভাই শাহাবুদ্দিনের বাড়ির পানি যাওয়াকে কেন্দ্র করে বর্তমান মেম্বার মলাই মিয়ার সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩৮ রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ইটপাটকেল ও দেশীয় অস্ত্রের আঘাতে উভয়পক্ষের অর্ধশত লোক আহত হয়। আহতদের সরাইল স্বাস্থ্য কমপ্লেক্সসহ জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। সরাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহদাত হোসেন বলেন, এখন পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন