News71.com
 Bangladesh
 31 Mar 20, 10:01 PM
 78           
 0
 31 Mar 20, 10:01 PM

আগামীকাল থেকে বিএসএমএমইউ'তে করোনা শনাক্তের পরীক্ষা শুরু হবে॥

আগামীকাল থেকে বিএসএমএমইউ'তে করোনা শনাক্তের পরীক্ষা শুরু হবে॥

নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) বেতার ভবনের দ্বিতীয় তলায় স্থাপিত করোনা ভাইরাস ল্যাবরেটরিতে আগামীকাল বুধবার থেকে করোনা ভাইরাস শনাক্তকরণ পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম শুরু করবে।আজ মঙ্গলবার ডা. মিল্টন হলে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন কর্তৃক পিপিই, এন্টিসেপটিক হ্যান্ডরাব সল্যুশনসহ করোনা ভাইরাস সংশ্লিষ্ট সুরক্ষা সামগ্রী প্রদানকালে উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এ কথা জানান। প্রতিদিন সকাল ৮টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত রোগীরা এই পরীক্ষাটি করাতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী আগামীকাল বুধবার থেকে করোনা ভাইরাস শনাক্তকরণের টেস্ট কার্যক্রম শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অর্থাৎ বাংলাদেশ বেতার ভবনের নিচতলায় স্থাপিত ফিভার ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসকের পরামর্শ গ্রহণের পর যেসব রোগী করোনা ভাইরাস শনাক্তকরণের পরীক্ষার জন্য নির্দেশিত হবেন সে সব রোগীরাই এই টেস্ট বা পরীক্ষাটি করাতে পারবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন