News71.com
 Bangladesh
 31 Mar 20, 06:13 PM
 72           
 0
 31 Mar 20, 06:13 PM

নমুনা সংগ্রহের হিসোবে স্বাস্থ্য বিভাগের ৬৩ গড়মিল॥ মির্জা ফখরুল

নমুনা সংগ্রহের হিসোবে স্বাস্থ্য বিভাগের ৬৩ গড়মিল॥ মির্জা ফখরুল

নিউজ ডেস্কঃ দেশের করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বিভাগের নিয়মিত ব্রিফিংয়ে সাধারণ মানুষের আস্থা নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের সমালোচনা নয়, ভুলগুলো ধরিয়ে দেয়া হচ্ছে বলে দাবি তার।মঙ্গলবার (৩১ মার্চ) সকালে নিজ বাসায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক ভিডিও বার্তায় এ সব কথা বলেন ফখরুল।বিএনপি মহাসচিববলেন, এখনই যদি আমরা বলতে শুরু করি অবস্থা খুবই ভালো তাহলে পরিস্থিতি খুবই খারাপ হবে। গতকাল করোনার নমুনা সংগ্রহের যে হিসাব দিয়েছেন সেটির সঙ্গে অন্যদিনের দেয়া হিসাবের ৬৩টি গড়মিল রয়েছে।তিনি বলেন, আমরা শুধু সমালোচনার জন্য কথা বলছি না। আমরা সাহায্য করতে চাই; তাই ত্রুটিটা দেখিয়ে দিয়েছি। আসুন আমরা এই ভয়াবহ মানবিক বিপর্জয় মোকাবিলায় সবাই একসঙ্গে কাজ করি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন