News71.com
 Bangladesh
 31 Mar 20, 06:12 PM
 84           
 0
 31 Mar 20, 06:12 PM

কোয়ারেন্টাইন শেষে হজ ক্যাম্প ছাড়লেন সুইডেন ফেরত তিন বাংলাদেশি॥

কোয়ারেন্টাইন শেষে হজ ক্যাম্প ছাড়লেন সুইডেন ফেরত তিন বাংলাদেশি॥

নিউজ ডেস্কঃ ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে আশকোনা হজ ক্যাম্প ছেড়েছেন সুইডেন ফেরত তিন বাংলাদেশি। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে আইএসপিআর থেকে জানানো হয়, চলতি মাসের ১৭ মার্চ দেশে ফিরলে তাদের কোয়ারেন্টাইনে নেয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মধ্যে করোনাভাইরাসের কোনো উপসর্গ না পাওয়ায় তাদের ছেড়ে দেয়া হয়।সেনাবাহিনীর তত্ত্বাবধানে আশকোনা সেন্টারে হংকং ফেরত ৫ জন, যুক্তরাজ্য ফেরত ২০ জন, কানাডা ফেরত ২ জন এবং যুক্তরাষ্ট্র ফেরত একজনসহ মোট ২৮ জন কোয়ারেন্টাইনে রয়েছেন।কোয়ারেন্টাইনে তাদের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করার কথা জানিয়েছে আইএসপিআর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন