News71.com
 Bangladesh
 31 Mar 20, 12:19 PM
 112           
 0
 31 Mar 20, 12:19 PM

সাধারণ ছুটি আরো বাড়ানোর ইঙ্গিত প্রধানমন্ত্রীর।।

সাধারণ ছুটি আরো বাড়ানোর ইঙ্গিত প্রধানমন্ত্রীর।।

নিউজ ডেস্কঃ করোনা পরিস্থিতিতে চলমান সাধারণ ছুটি আরো বাড়তে পারে, এমন ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে চলমান কার্যক্রম সমন্বয় করতে ৬৪ জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এমন ইঙ্গিত দেন তিনি।মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ ভিডিও কনফারেন্স শুরু হয়। ৬৪ জেলার কর্মকর্তারা এ ভিডিও কনফারেন্সে সংযুক্ত হন। এসময় প্রধানমন্ত্রী বলেন, পরিস্থিতি বুঝে ৪ এপ্রিল পর্যন্ত ঘোষিত সাধারণ ছুটি আরো বাড়ানো হতে পারে। এ বিষয়ে চিন্তাভাবনা করছে সরকার। তবে, এসময় সীমিত আকারে যোগাযোগ ব্যবস্থা খোলা রাখার কথাও ভাবা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন