News71.com
 Bangladesh
 31 Mar 20, 10:44 AM
 117           
 0
 31 Mar 20, 10:44 AM

করোনাা॥ দিনমজুরদের তালিকা করতে গিয়ে হামলার শিকার ইউপি সদস্য

করোনাা॥ দিনমজুরদের তালিকা করতে গিয়ে হামলার শিকার ইউপি সদস্য

নিউজ ডেস্কঃ করোনা সংকটে নড়াইলে নিজ এলাকার কর্মহীন দিনমজুরদের তালিকা করতে গিয়ে এক ইউ পি সদস্য প্রতিপক্ষের রোষানলে পড়ে হামলার শিকার হয়েছেন। মোঃ মনির সিকদার নামে ঐ ইউপি সদস্যের নানা জনহিতকর কাজে ঈর্ষান্বিত হয়ে প্রতিহিংসার বসে তার প্রতিপক্ষরা এ হামলা চালায় বলে অভিযোগ ভুক্তভোগী ও স্থানীয়দের। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা ৭ টার দিকে সদর উপজেলার ধুন্দাগ্রামে এ সহিংসতায় আহত মনিরকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার শিকার মনির সিকদার জানান, শাহাবাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জনকল্যানকর নানা কাজে এলাকায় সমর্থক বাড়তে থাকলে ও একই ওর্য়াডের সাবেক সদস্য জিয়াউর রহমান তার প্রতি প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠে। এর জেরে জিয়া তার লোকজন নিয়ে ইতিপূর্বে মনিরের সমর্থক কয়েক জনকে মনিরের পক্ষ নেয়ায় মারপিট করে এবং মনিরের উপর হামলার সুযোগ খুঁজতে থাকে। সে অনুযায়ী সোমবার রাতে মনির সংশ্লিষ্ট চেয়ারম্যানের নির্দেশে করোনা সংকটে নিজ ওয়ার্ডের কর্মহীন হতদরিদ্রদের তালিকা করতে ধুন্দা দক্ষিণপাড়া মিস্ত্রি বাড়ির সামনে পৌঁছালে সুযোগ বুঝে জিয়া লোকজন নিয়ে তার উপর হামলা করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে গেলে মনির প্রাণে বেঁচে যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন