
নিউজ ডেস্কঃ প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় দেশে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করেছে সরকার। তবে পরিস্থিতি বিবেচনা করে বর্ধিত হতে পারে এ ছুটি। স্বাস্থ্য মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগসহ সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা জানান, সরকার মনে করছে, করোনা নিয়ন্ত্রণে ছুটি ভালো ফল দিয়েছে। গত দুইদিন নতুন করে কোনো করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি। ৪ তারিখ আসতে আরো কয়েকদিন রয়েছে। এরমধ্যে পরিস্থিতি বোঝা যাবে। ছুটি বাড়ানো হলে তা ১১ এপ্রিল কিংবা ১৪ এপ্রিল পর্যন্ত বর্ধিত হতে পারে বলে মনে করছেন কর্মকর্তারা।