News71.com
 Bangladesh
 30 Mar 20, 06:22 PM
 80           
 0
 30 Mar 20, 06:22 PM

সরকারকে ৫০ হাজার পিপিই দেবে ফর্টিস ফুটবল একাডেমি॥

সরকারকে ৫০ হাজার পিপিই দেবে ফর্টিস ফুটবল একাডেমি॥

নিউজ ডেস্কঃ করোনাভাইরাস আক্রান্তদের জন্য আইসোলেশন ইউনিট তৈরি করার পাশাপাশি পার্সোনাল প্রোটেক্টিভ ইকুয়েপমেন্ট বানাচ্ছে ফর্টিস ফুটবল একাডেমি। সরকারের হাতে ৫০ হাজার পিপিই তুলে দেয়ার লক্ষ্য নিয়ে এগুচ্ছে তাদের কার্যক্রম। করোনা পরিস্থিতি মোকাবেলায় যে কোনো সহযোগিতার জন্য তারা প্রস্তুত বলে জানিয়েছেন ফর্টিস গ্রুপের ডেপুটি চেয়ারম্যান।অস্ত্র ছাড়া যেমন যুদ্ধ হয় না, তেমনি ঢাল ছাড়া দেয়া যায় না নিজের সুরক্ষা। করোনা যুদ্ধে সবচেয়ে বড় ঢাল এখন এই পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট বা পিপিই। যার অভাবে সেবা দেয়া হুমকির মুখে পড়েছিলো চিকিৎসকদের। এবার সেখানে সাহায়তার হাত বাড়িয়ে দিলো ফর্টিস ফুটবল একাডেমি।দুর্যোগ মোকাবেলায় সরকারের হাতে ৫০ হাজার পিপিই তুলে দেবে তারা। প্রথম ধাপে তৈরি হবে ৫ হাজার। বাকি ৪৫ হাজার তৈরি করা হবে দ্বিতীয় ধাপে। এ জন্য ইতোমধ্যেই তৈরি হয়ে গেছে স্যাম্পল। বিদেশ থেকে আনা হয়েছে বিশেষ ধরনের কাপড়।ফর্টিস গ্রুপ ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ ময়নুল হোসাইন বলেন, আমরা সরকারকে ৫ হাজার পিপিই তৈরি করে দিচ্ছি। পাশাপাশি ৫০ হাজার করার জন্য আমরা মেটেরিয়াল তৈরি করছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন