News71.com
 Bangladesh
 30 Mar 20, 10:58 AM
 71           
 0
 30 Mar 20, 10:58 AM

বন্ধের মধ্যেও সীমিত আকারে চেক নিষ্পত্তির কাজে চলবে॥

বন্ধের মধ্যেও সীমিত আকারে চেক নিষ্পত্তির কাজে চলবে॥

নিউজ ডেস্কঃ করোনা আতঙ্কে বাংলাদেশ ব্যাংক বন্ধ থাকলেও ছোট অঙ্কের চেক নিষ্পত্তি চালু থাকবে। এ জন্য চেক লেনদেন নিষ্পত্তির কাজে নিয়োজিত বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউসের (ব্যাচ) কার্যক্রমও সীমিত পরিসরে চালু থাকবে। গতকাল রবিবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত সীমিত আকারে ব্যাংকের কিছু শাখা খোলা থাকছে। তবে নিষ্পত্তির সুবিধা বন্ধ হওয়ার এক ব্যাংকের চেক অন্য ব্যাংক গ্রহণ করছে না। এ কারণে বন্ধের মধ্যে আজ প্রজ্ঞাপন দিয়ে চেক নিষ্পত্তি চালু রাখার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে ৫ লাখ টাকার বেশি অঙ্কের চেক ক্লিয়ারিংয়ের জন্য সকাল ১১টার মধ্যে পাঠাতে হবে। এসব চেক ১২টার মধ্যে নিষ্পত্তি হবে। আর অন্য যেকোনো চেক সাড়ে ১১ টার মধ্যে ক্লিয়ারিং হাউসে পাঠাতে হবে। এসব চেক নিষ্পত্তি শেষ সময় দুপুর সাড়ে ১২টা।

জানা গেছে, আজ সোমবার থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটির দিনগুলোতে সীমিত পরিসরে ব্যাচ খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিশেষ প্রয়োজনের লেনদেন করার জন্য উচ্চ মূল্য ও সাধারণ মূল্যের চেকের এক ঘণ্টা করে ক্লিয়ারিং করবে বিএসিএইচ। গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, চলতি সপ্তাহে নিত্যপ্রয়োজনীয় পণ্য, জরুরি চিকিৎসা ও অন্যান্য সেবা সামগ্রী সরবরাহ, সরকারের বিভিন্ন সামাজিক ভাতা পরিশোধ, সরকারের বিভিন্ন সেবা মূল্য, দেশের বিভিন্ন স্থানে অভ্যন্তরীণ পণ্য সরবরাহ সচল রাখা এবং ওএমএস কার্যক্রমে দুস্থ ও অসহায় জনসাধারণকে দেওয়া সহায়তার আন্তব্যাংক লেনদেনের জন্য সাধারণ ছুটির এই সময়ে ব্যাচ খোলা থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন