
নিউজ ডেস্কঃ বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়াতে ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’ নামে একটি সংগঠন করার ঘোষণা দেয়া হয়েছে। ২৯ মার্চ রাতে নিজের ফেসবুক পেজে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান একটি ভিডিও বার্তায় এ ঘোষণা দেন।বিশ্বে করোনা ভাইরাসের মহামারিতে যখন বাংলাদেশও উদ্বিগ্ন, তখন হাতগুটিয়ে বসে না থেকে সাকিব আল হাসানের বাংলাদেশের সুবিধাবঞ্চিতদের জন্য নিয়েছেন বড় উদ্যোগ। তার ফাউন্ডেশনের কাজ কী হবে সেই আভাসও দিয়ে রেখেছেন তিনি। এই সংগঠনটি বাংলাদেশের সব মানুষের নিরাপদ ও উন্নত জীবন গড়ে তুলতে নিবেদিতভাবে কাজ করবে।ওই বার্তায় সাকিব বলেছেন, ‘আসসালামু আলাইকুম। আশা করি দেশ ও দেশের বাইরে সবাই সুস্থ ও নিরাপদ আছেন। করোনাভাইরাসের কারণে পুরো পৃথিবী একটি বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশও এর বাইরে নয়। আমাদের দেশে অনেক সুবিধাবঞ্চিত মানুষ রয়েছে। এ মুহূর্তে তাদের সাহায্যের খুবই প্রয়োজন।মিশন সেভ বাংলাদেশ নামক একটি প্রতিষ্ঠান এমনই উদ্যোগ নিয়েছে। আমার দাতব্য প্রতিষ্ঠান সাকিব আল হাসান ফাউন্ডেশন, এই প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা প্রকাশ করেছে। আমরা সবাই মিলে চেষ্টা করছি সাহায্য সংগ্রহ করতে, এই সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়াতে।