News71.com
 Bangladesh
 29 Mar 20, 10:06 PM
 159           
 0
 29 Mar 20, 10:06 PM

বৈধ-অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ অব্যাহত।।

বৈধ-অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ অব্যাহত।।

নিউজ ডেস্কঃ করোনাভাইরাস প্রতিরোধে ভারতজুড়ে গত ২৪ মার্চ থেকে লকডাউন চলছে। ইতোমধ্যে দেশটিতে লাফিয়ে লাফিয়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ভারতে ১৪৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্তের পাশাপাশি আক্রান্তের সংখ্যা ৮৭৩ জন এবং মারা গেছে ১৯ জন। এমন পরিস্থিতিতে কোনো বাংলাদেশিতো নয়ই, কোনো ভারতীয় নাগরিকও ভারতে প্রবেশ করতে পারছে না। অথচ বাংলাদেশিরা প্রতিদিনই ভারত থেকে বাংলাদেশে বৈধ-অবৈধ পথে প্রবেশ অব্যাহত রেখেছে।

সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন সূত্র জানায়, শনিবার ভোমরা ইমিগ্রেশন দিয়ে ১১৩ জন বাংলাদেশি নাগরিক ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। এদের প্রায় সবার বাড়ি সাতক্ষীরায়। শুক্রবার ভোমরা দিয়ে আগত বাংলাদেশির সংখ্যা ছিল ৯০ জন। গত ১ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত শুধু ভোমরা ইমিগ্রেশন দিয়ে ১ হাজার ৫৩৬ জন বাংলাদেশি পাসপোর্ট যাত্রী সাতক্ষীরায় প্রবেশ করেছে। করোনাভাইরাস প্রতিরোধে গোটা বাংলাদেশে চলছে অঘোষিত লকডাউন। সবাইকে ঘরে থাকতে নির্দেশনা দিয়েছে সরকার। ঠিক সে মুহূর্তেও বন্ধ নেই ভারত থেকে বাংলাদেশে প্রবেশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন