News71.com
 Bangladesh
 29 Mar 20, 10:04 PM
 184           
 0
 29 Mar 20, 10:04 PM

করোনা মোকাবিলায় ৫০০০ শয্যার হাসপাতাল তৈরি করবে বসুন্ধরা গ্রুপ॥

করোনা মোকাবিলায় ৫০০০ শয্যার হাসপাতাল তৈরি করবে বসুন্ধরা গ্রুপ॥

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের চ্যালেঞ্জ মোকাবিলায় ৫ হাজার শয্যার হাসপাতাল তৈরি করবে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। আজ রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান এ প্রস্তাব দেন। এর আগে তিনি প্রধানমন্ত্রীর করোনা মোকাবেলার তহবিলে ১০ কোটি টাকার চেক হস্তান্তর করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেওয়া বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের লিখিত প্রস্তাবে বলা হয়, রাজধানীর কুড়িলে বসুন্ধরার চারটি অত্যাধুনিক কনভেনশন সেন্টার ও একটি ট্রেড সেন্টারকে ৫ হাজার শয্যার হাসপাতালে রূপান্তরিত করা হবে। বসুন্ধরা গ্রুপের প্রস্তাবটি প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন বলে প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, বসুন্ধরা গ্রুপের ৪টি বিশাল কনভেনশন সেন্টার ও একটি ট্রেডসেন্টার রয়েছে। সবচেয়ে বড় কনভেনশন সেন্টার ৩০ হাজার বর্গফুটের। বাকি ৩টি ২০ হাজার বর্গফুট। আর ট্রেডসেন্টারের আয়তন ১ লাখ ৫০ হাজার বর্গফুট। এছাড়া বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ঢাকা সিটির চারটি ওয়ার্ডের গরিবদের মাঝে নিয়মিত খাবার বিতরণের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। পরিকল্পনা করছেন আরও বড় পরিসরে কিছু করার। বৈশ্বিক এই দূর্যোগে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে সরকার তথা দেশের মানুষের পাশে থাকার এই প্রচষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন সর্বস্তরের সাধারন মানুষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন