News71.com
 Bangladesh
 29 Mar 20, 10:03 PM
 145           
 0
 29 Mar 20, 10:03 PM

আগামীকাল নাও হতে পারে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক॥

আগামীকাল নাও হতে পারে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক॥

নিউজ ডেস্কঃ আগামী সোমবার (৩০ মার্চ) মন্ত্রিসভার নিয়মিত বৈঠক না হওয়ার সম্ভবনাই বেশি। সাধারণত প্রতি সোমবার মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। গত সপ্তাহেও মন্ত্রিসভার বৈঠক হয়নি। করোনাভাইরাস প্রতিরোধে চলমান সরকারি ছুটি চললেও সরকারের সংশ্লিষ্ট দপ্তরসহ মাঠ প্রশাসন ব্যস্ত সময় পার করছে। অন্যদিকে করোনাভাইরাস সমস্যা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবসহ সব পর্যায়ের কর্মকর্তাদের নিয়মিত দিক নির্দেশনা দিচ্ছেন। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

মন্ত্রিপরিষদ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আগামী সোমবার (৬ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছেন তারা। তবে, সরকারি ছুটি দীর্ঘায়িত হলে সেই বৈঠকও হবে কিনা তা পরে সিদ্ধান্ত নেওয়া হবে। একই বিভাগের অন্য একজন কর্মকর্তা জানান, মন্ত্রিসভার বৈঠক করলে অন্তত একশর মতো কর্মকর্তার সংযোগ থাকে। তাই এ সময়ে বৈঠক না করাটা ভালো সিদ্ধান্ত। তিনি জানান, প্রধানমন্ত্রী খুব দ্রুত গতিতে সিদ্ধান্ত দিতে পারেন। যখন প্রয়োজন তখনি সংশ্লিষ্ট মন্ত্রী-সচিবদের সঙ্গে নিয়ে বৈঠক করছেন, তাই বড় বৈঠক না হলে সমস্যা নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন