News71.com
 Bangladesh
 29 Mar 20, 09:57 PM
 123           
 0
 29 Mar 20, 09:57 PM

ঢাকায় রাতের গরম ২৫ ডিগ্রির ঊর্ধ্বে॥  

ঢাকায় রাতের গরম ২৫ ডিগ্রির ঊর্ধ্বে॥   

নিউজ ডেস্কঃ মধ্য চৈত্রের খরতাপ ও শুষ্কতা স্বাভাবিক। তা চলবেও এমনটি আভাস আবহাওয়া বিভাগের। আজ ঢাকায় রাতের পারদ ২৫.১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। দিনের তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি সে.।মৃদু ধরনের তাপদাহ অব্যাহত রয়েছে দেশের বিভিন্ন জায়গায়। আবহাওয়া বিভাগের পূর্বাভাস, চলতি সপ্তাহজুড়ে ক্রমেই বাড়তে পারে তাপমাত্রা। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পার্বত্য জেলা রাঙ্গামাটিতে ৩৭.৪ ডিগ্রি সে.।

আবহাওয়া বিভাগ বলছে, ফরিদপুর, মাদারীপুর, সীতাকুন্ড, রাঙ্গামাটি অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইছে। তা অব্যাহত থাকতে পারে। আগামীকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানা গেছে, সারাদেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। আপাতত মেঘ-বৃষ্টির আভাস নেই। পশ্চিমা লঘুচাপের এক বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ এলাকায় বিরাজ করছে। স্বাভাবিক একটি লঘুচাপ আছে দক্ষিণ বঙ্গোপসাগরে। সমুদ্র শান্ত, নেই কোন সঙ্কেত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন