News71.com
 Bangladesh
 29 Mar 20, 09:56 PM
 119           
 0
 29 Mar 20, 09:56 PM

করোনায় গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা॥ পুলিশ মহাপরিদর্শক

করোনায় গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা॥ পুলিশ মহাপরিদর্শক

নিউজ ডেস্কঃ করোনা নিয়ে গুজবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে বলে হুঁশিয়ার দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।রোববার (২৯ মার্চ) দুপুরে পুলিশ সদর দপ্তরে এক অনুষ্ঠান শেষে এ হুঁশিয়ারি দেন তিনি। এ সময় সম্প্রতি বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনার সঙ্গে পুলিশের জড়িত থাকাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে জানিয়ে বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনে পেশাদার ও মানবিক হওয়ার আহ্বানও জানান জাভেদ পাটোয়ারী।দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব সৃষ্টির পর থেকেই মাঠে সক্রিয় বাংলাদেশ পুলিশ। সামাজিক বিচ্ছিন্নতাকরণ প্রক্রিয়া বাস্তবায়নে নজরদারি, সচেতনতা বাড়ানোর পাশাপাশি খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার,পানি ও মাস্ক বিতরণ করছেন তারা।রাজধানীর ৫০টি থানা থেকে প্রতিদিন আড়াই হাজার ছিন্নমূল মানুষকে খাবার দিচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।শুধু ঢাকাতেই নয়, সারাদেশে করোনা মোকাবিলায় পুলিশের নানা উদ্যোগের কথা জানান মহাপরিদর্শক জাভেদ পাটোয়ারী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন