
নিউজ ডেস্কঃ রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালকে শুধু করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ।রোববার (২৯ মার্চ) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এর আগে চীনের আলিবাবা ফাউন্ডেশনের দেয়া ৩ লাখ মাস্ক গ্রহণ করেন আবুল কালাম আজাদ। মাস্কের মধ্যে ৩০ হাজার এন নাইনটি ফাইভ মাস্ক আছে। এ ধরনের মাস্ক সরাসরি যারা করোনা রোগীদের নিয়ে কাজ করে তাদের জন্য খুবই দরকার। এই দুর্যোগে আলীবাবার জ্যাক মাকে অশেষ ধন্যবাদ জানান তিনি।