News71.com
 Bangladesh
 29 Mar 20, 12:21 PM
 161           
 0
 29 Mar 20, 12:21 PM

আকিজের ৩০১ শয্যার বিশেষায়িত করোনা হাসপাতালের নির্মাণকাজ অব্যাহত থাকবে॥

আকিজের ৩০১ শয্যার বিশেষায়িত করোনা হাসপাতালের নির্মাণকাজ অব্যাহত থাকবে॥

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য গণস্বাস্থ্য কেন্দ্র ও আকিজ গ্রুপের উদ্যোগে চলা হাসপাতাল নির্মাণের কাজ চলবে। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় তাদের নির্ধারিত জায়গায়ই হবে এই হাসপাতাল। স্থানীয় কাউন্সিলর ও এলাকার মানুষের বাধার মুখে এর নির্মাণকাজ শনিবার দুপুরে বন্ধ হয়ে যায়। পরে রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হস্তক্ষেপে নির্মাণকাজ পুনরায় শুরুর বিষয়ে সিদ্ধান্ত হয়।স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, এখানে হাসপাতাল হলে এলাকার লোকের মধ্যে সংক্রমণ হবে এমন একটা ভাবনা থেকে বিরোধিতা হয়েছিল। এলাকার কাউন্সিলর এসেছিলেন, আকিজের মালিক পক্ষও এসেছিলেন। হাসপাতাল হলেও সংক্রমণ না হওয়ার সব ধরনের ব্যবস্থা যে নেওয়া হবে, তা সবাইকে বুঝিয়ে বলা হয়েছে। নির্ধারিত স্থানেই হাসপাতাল হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হাসপাতালের জন্য অনুমতি প্রয়োজন হয়। তিনি ক্যাবিনেট সেক্রেটারি এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বলে দিয়েছেন। অনুমোদনের প্রক্রিয়া শিগগিরই শেষ হয়ে যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন