
নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সংকট রোধে জনগণ জাতীয় ঐক্য স্থাপন করেছে মন্তব্য করে এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি।জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন তালুকদার শনিবার (২৮ মার্চ) এক বিবৃতিতে এমন আহ্বান জানান।তারা বলেন, করোনার ভয়াবহ সংকট মোকাবিলায় সরকারি-বেসরকারি উদ্যোগের সঙ্গে জনগণের সহযোগিতা, সচেতনতা এবং সতর্কতার মাধ্যমে জাতীয় ঐক্যের এক বিরল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। যা দেশবাসীকে আশাবাদী করে তুলছে। ‘এ ধরনের ঐক্য সম্ভাব্য সংকট মোকাবিলায় বড় ধরনের রক্ষাকবচ হবে- এ ধারা অব্যাহত রাখতে হবে।’