News71.com
 Bangladesh
 29 Mar 20, 10:37 AM
 184           
 0
 29 Mar 20, 10:37 AM

লাঞ্ছিত না করে শ্রমজীবী মানুষকে খাদ্য দিন॥ ক্ষেতমজুর সমিতি

লাঞ্ছিত না করে শ্রমজীবী মানুষকে খাদ্য দিন॥ ক্ষেতমজুর সমিতি

নিউজ ডেস্কঃ লাঞ্ছিত না করে শ্রমজীবী মানুষকে খাদ্য সরবরাহের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি। করোনাভাইরাসের কারণে মানুষকে ঘরে থাকার নির্দেশনা দিলেও সাধারণ শ্রমজীবী মানুষের এখনো খাদ্যের ব্যবস্থা না করায় ক্ষেতমজুর সমিতির পক্ষ থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে।শনিবার (২৮ মার্চ) এক বিবৃতিতে ক্ষেতমজুর সমিতির সভাপতি ডা. ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রেজা বলেন, করোনাভাইরাস মোকাবিলায় সরকার সব প্রতিষ্ঠান বন্ধ করে মানুষকে ঘরে থাকার নির্দেশনা দিয়েছে। ফলে ‘দিন এনে দিন খাওয়া’ শ্রমজীবী মানুষের রুটি-রুজির পথ বন্ধ হয়ে গেছে। ‘একদিকে করোনাভাইরাসের আতঙ্ক, অন্যদিকে রুটি-রুজির পথ বন্ধ হয়ে যাওয়ায় দেশের সংখ্যাগরিষ্ঠ শ্রমজীবী মানুষ এখন অনিশ্চিত জীবনযাপন করছে। কিন্তু সরকার এখন পর্যন্ত শ্রমজীবী মানুষের খাদ্যের ব্যবস্থা করেনি। সরকারকে দায়িত্ব নিয়ে শ্রমজীবী মানুষের খাদ্যের ব্যবস্থা করতে হবে। একইসঙ্গে তাঁদের চিকিৎসারও দায়িত্ব নিতে হবে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন