News71.com
 Bangladesh
 28 Mar 20, 07:17 PM
 99           
 0
 28 Mar 20, 07:17 PM

বিনামূল্যে অনলাইনে স্বাস্থ্য সেবা দিচ্ছে বেস্ট এইড।।

বিনামূল্যে অনলাইনে স্বাস্থ্য সেবা দিচ্ছে বেস্ট এইড।।

নিউজ ডেস্কঃ ‘ফ্রি ভার্চুয়াল মেডিকেল ক্যাম্প’ শিরোনামে অনলাইনে বিনামূল্যে জরুরি চিকিৎসা পরামর্শ দিচ্ছে বেস্ট এইড। করোনা ভাইরাসের কারণে চলমান অচলাবস্থায় যাতে কোনো রোগী চিকিৎসা বঞ্চিত না হয় সেজন্য উদ্যোগ নিয়েছে বেস্ট এইড নামে একটি অনলাইন ভিত্তিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান।জানা গেছে, ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে ডাক্তাররা স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দিচ্ছে। এতে ১৫ জন জুনিয়র এবং ১৭ জন সিনিয়র ডাক্তার রয়েছেন।সেবা প্রদানকারী প্রতিষ্ঠানটি আইসিটি মন্ত্রণালয়ে স্টার্টআপ বাংলাদেশ প্রজেক্ট গ্রুমিং এ আছেন। প্রতিষ্ঠানটি ২০ মার্চ থেকে "ফ্রি ভার্চুয়াল মেডিকেল ক্যাম্প" চালু করে। যেখানে মানুষ স্বাস্থ্যগত যেকোন সমস্যা নিয়ে বেস্ট এইডের ফেসবুক পেইজে মেসেজ পাঠালে ডাক্তাররা তার উত্তর দিচ্ছেন। সব ধরনের স্বাস্থ্যগত সমস্যায় আলোচনা করা যাবে এই প্লাটফর্মে বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে। গুরুতর কোন কিছু হলে বেস্ট এইড থেকে ফোন করে পরামর্শ দেয়া হয়েছে।বেস্ট এইড'র সিইও মীর হাসিব মাহমুদ জানান, এরই মধ্যে ৭০০ এর অধিক মানুষকে অনলাইনে ফ্রি সেবা দিয়ে আমরা দেশের এই ক্রান্তিলগ্নে মানুষের পাশে থাকতে পেরেছি। এখানে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে রয়েছেন ঢাকা মেডিকেল, হলি ফ্যামিলি, কুমিল্লা মেডিকেল, সিলেট মেডিকেল, শমরিতা মেডিকেল, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের মোট ১৭ জন। যে কেউ যেকোনো স্বাস্থ্যগত সমস্যার জরুরি সমাধান পেতে হটলাইনে যোগাযোগ করতে পারেন এই +8801533443118 নাম্বারে অথবা ফেসবুক পেইজ https://www.facebook.com/bestaidbd/ তে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন