News71.com
 Bangladesh
 28 Mar 20, 11:30 AM
 119           
 0
 28 Mar 20, 11:30 AM

আরএমপির নিয়মিত অভিযানে মাদকসহ গ্রেফতার ৪৬॥

আরএমপির নিয়মিত অভিযানে মাদকসহ গ্রেফতার ৪৬॥

নিউজ ডেস্কঃ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) তাদের নিয়মিত অভিযানে মাদকদ্রব্যসহ ৪৬ জনকে গ্রেফতার করেছে। আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ গোলাম রুহুল কুদ্দুস বলেন, গত ২৪ ঘন্টায় আরএমপির থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

তিনি আরো বলেন, বোয়ালিয়া মডেল থানা ৩০ জন, রাজপাড়া থানা ৩ জন, চন্দ্রিমা থানা ০২ জন, মতিহার থানা ২ জন, কাটাখালী থানা ১ জন, শাহমখদুম থানা ২ জন, পবা থানা ১ জন, কাশিয়াডাঙ্গা থানা ২ জন, ও ডিবি পুলিশ ৩ জনকে গ্রেফতার করে। যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামী ১৩ জন, মাদকদ্রব্যসহ ০৬ জন ও অন্যান্য অপরাধে ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন