News71.com
 Bangladesh
 27 Mar 20, 06:33 PM
 110           
 0
 27 Mar 20, 06:33 PM

চিকিৎসা করতে গিয়ে নয় প্রতিবেশীর মাধ্যমে করোনা আক্রান্ত হয়েছেন ডাক্তার ॥আইইডিসিআর

চিকিৎসা করতে গিয়ে নয় প্রতিবেশীর মাধ্যমে করোনা আক্রান্ত হয়েছেন ডাক্তার ॥আইইডিসিআর

নিউজ ডেস্কঃ দুই চিকিৎসকসহ দেশে আরও ৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৮ জনে। মৃত্যুর সংখ্যা না বাড়লেও শুক্রবার সকালে অনলাইনে নিয়মিত ব্রিফিংয়ে আইইডিসিআরের মহাপরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, সেবা দেয়া ছাড়াও কমিউনিটি থেকে আক্রান্ত হচ্ছেন চিকিৎসকরা। দেশে সীমিত আকারে কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে বলে আজ আবারও জানান তিনি।শুক্রবার (২৭ মার্চ) সকালের ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, গত ২৪ ঘণ্টায় সংগ্রহ করা নমুনার মধ্যে ৪ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। যার দুজন চিকিৎসক। অন্য দুজনের পেশাগত পরিচয় প্রকাশ করা হয়নি ব্রিফিংয়ে। তবে জানানো হয়, ৪ জনের মধ্যে দুজন ঢাকার এবং বাকি দুজন ঢাকার বাইরে। যার ৩ জন নারী ও একজন পুরুষ।বর্তমান পরিস্থিতিকে আবারো সীমিত আকারে কমিউনিটি ট্রান্সমিশন হিসেবে বর্ণনা করেন আইইডিসিআর পরিচালক।দেশে এ ভাইরাসে এখন পর্যন্ত ৫ জন মারা গেছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন। আর, আক্রান্ত ৪৮ জনের অবস্থা স্বাভাবিক বলে জানিয়েছে আইইউিসিআর। এদিকে বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বের ১৯৯টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এ ভাইরাসটি। আক্রান্তের সংখ্যা পাঁচ লাখেরও বেশি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন