News71.com
 Bangladesh
 27 Mar 20, 06:28 PM
 73           
 0
 27 Mar 20, 06:28 PM

পঞ্চগড়ের মসজিদের মাইকে করোনা নিয়ে গুজব॥মুয়াজ্জিনকে জরিমানা

পঞ্চগড়ের মসজিদের মাইকে করোনা নিয়ে গুজব॥মুয়াজ্জিনকে জরিমানা

নিউজ ডেস্কঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের এক মসজিদের মাইকে গুজব ছড়ানোর অপরাধে সবরাতু নামে এক মুয়াজ্জিনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৭ মার্চ) দুপুর সাড়ে ১২টার সময় উপজেলার তিরনইহাট ইউনিয়ন পরিষদে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুদুল হক এ জরিমানা করেন। এ সময় নিজের ভুল শিকার করেন ওই মুয়াজ্জিন। ওই এলাকার মুয়াজ্জিন ও স্থানীয়দের গুজব না ছড়াতে নির্দেশ দেন ইউএনও। জানা গেছে, তিরনইহাট ইউনিয়নের প্রধানপাড়া গ্রামে বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ১০টার পর করনো ভাইরাস নিয়ে মুয়াজ্জিন সবরাতু মসজিদের মাইকে ঘোষণা দেন যে লবঙ্গ, আদা, গোলমরিচ ও কালোজিরা বেটে খেলে করোনা ভাইরাস হবে না। এরপর বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। শুক্রবার (২৭ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে এ খবর পেয়ে ইউনিয়ন পরিষদে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। পরে তিরনইহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামের উপস্থিতিতে গুজব ছড়ানো ওই মুয়াজ্জিনকে জরিমানা করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন