News71.com
 Bangladesh
 27 Mar 20, 06:26 PM
 79           
 0
 27 Mar 20, 06:26 PM

পুলিশের সহযোগিতায় বাজারজাত হবে মুরগি॥ স্বস্তিতে ব্যবসায়ীরা

পুলিশের সহযোগিতায় বাজারজাত হবে মুরগি॥ স্বস্তিতে ব্যবসায়ীরা

নিউজ ডেস্কঃ জযপুরহাটের আক্কেলপুর উপজেলার পোলট্রি ভিলেজ খ্যাত জামালগঞ্জের মুরগি ব্যবসায়ীরা যেন চলমান করোনা পরিস্থিতিতে লোকসানে না পড়েন সে জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। স্থানীয় পুলিশ প্রশাসনের উদ্যোগে বাজারজাতকরণের ব্যবস্থা নেয়া হয়েছে। এতে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন ব্যবসায়ীরা। স্থানীয় পুলিশ প্রশাসনের উদ্যোগে বিশেষ ব্যবস্থাপনায় ব্যবসায়ীরা তাদের মুরগি রাজধানীসহ সারাদেশে সরবরাহ করতে পারবেন। এছাড়াও বিভিন্ন জেলা থেকে কাঁচামাল এবং খাদ্য সরবরাহকারী পরিবহন চলাচল করায় কিছুটা হলেও স্বস্তি ফিরে পেয়েছেন তারা। এতে ক্রেতারাও অল্প দামে তা কিনতে পারবেন বলে জানান ব্যবসায়ীরা। শুক্রবার (২৭ মার্চ) বেলা ১১টায় জামালগঞ্জে জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবীর পোল্ট্রি ব্যবসায়ীদের নিয়ে বৈঠকে বসেন। বৈঠক শেষে তিনি জানান, পোল্ট্রি সেক্টরে দেশের সবচেয়ে বড় জায়গা দখল করে আছে জামালগঞ্জের ব্যবসায়ীরা। তাই করোনা পরিস্থিতিতে ব্যবসায়ীরা লোকসানে পড়ুক কিংবা দেশের মুরগির বাজারে ধস নামুক সেটা আমরা চাই না। এ কারণে বিশেষ ব্যবস্থায় এখানকার মুরগি রাজধানীসহ সারা দেশেই পৌঁছানো হবে। সেই সাথে বিভিন্ন জেলা থেকে এটি উৎপাদনের কাঁচামাল এবং খাদ্য সরবরাহকারী পরিবহনগুলো অবাধে চলাচল করার ব্যবস্থাও করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন