News71.com
 Bangladesh
 27 Mar 20, 12:36 PM
 110           
 0
 27 Mar 20, 12:36 PM

রাজবাড়ীতে করোনা সন্দেহে একজনকে ঢাকায় স্থানান্তর।।

রাজবাড়ীতে করোনা সন্দেহে একজনকে ঢাকায় স্থানান্তর।।

নিউজ ডেস্কঃ রাজবাড়ীতে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে এক ব্যক্তিকে ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে তিনি ঢাকার উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ওই ব্যক্তি রাজবাড়ী জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে কর্মরত।স্থানীয় ও সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, রাজবাড়ী শহরে ভাড়া বাড়িতে থাকতেন ওই কর্মকর্তা। ১৯ মার্চ তার বাড়ির পাশে এক নারী যুক্তরাষ্ট্র থেকে দেশে আসেন। তিনি ওই নারীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেননি। তবে ওই নারীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে এমন এক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেছেন ও কথাবার্তা বলেছেন। কয়েক দিন ধরে তিনি জ্বর, কাশি ও গলাব্যথায় ভুগছিলেন। এ জন্য বাড়িতে চিকিৎসাও নিয়েছেন। পরে বিষয়টি জানতে পেরে সিভিল সার্জনের কার্যালয়ের উদ্যোগে তাকে বৃহস্পতিবার বিকেলে ঢাকায় পাঠানো হয়। রাজবাড়ীর সিভিল সার্জন মো. নুরুল ইসলাম বলেন, ওই ব্যক্তি বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন। তার পরীক্ষা-নিরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। পরীক্ষার ফল হাতে পাওয়ার পর তার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। আর আমেরিকা ফেরত ওই ব্যক্তি কে কোয়ারেন্টানে রাখা হয়েছে। এর আগে ২১ মার্চ রাজবাড়ীর পাংশার আওয়ামী লীগের এক নেতাকে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ঢাকায় পাঠানো হয়েছিল। তবে তার পরীক্ষার পর জানা যায়, তিনি আক্রান্ত নন। রাজবাড়ী থেকে মোট দু’জনকে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ঢাকায় পাঠানো হলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন