News71.com
 Bangladesh
 25 Mar 20, 10:18 PM
 221           
 0
 25 Mar 20, 10:18 PM

বুয়েট ছাত্র আবরার হত্যা মামলা॥ ৩ আইনজীবীকে বিশেষ প্রসিকিউটর নিয়োগ

বুয়েট ছাত্র আবরার হত্যা মামলা॥ ৩ আইনজীবীকে বিশেষ প্রসিকিউটর নিয়োগ

নিউজ ডেস্কঃ বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলা পরিচালনার জন্য তিন সদস্যের প্রসিকিউশন টিম গঠন করেছে আইন মন্ত্রণালয়।বুধবার (২৫ মার্চ) আইন মন্ত্রণালয় এ আদেশ জারি করে। দ্রুত বিচার ট্রাইব্যুনালে তিনজন আইনজীবীকে বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। প্রসিকিউশন টিমে এডভোকেট মোশাররফ হোসেন কাজলকে চিফ প্রসিকিউটর এবং এডভোকেট এহসানুল হক সমাজী ও এডভোকেট মো. আবু আব্দুল্লাহ ভূঞাকে স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ করা হয়েছে।আবরার ফাহাদ হত্যা মামলাটি ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে ঢাকা দ্রুত বিচার ট্রাইবুনাল-১ এ স্থানান্তর করা হয়েছে।দ্রুত বিচার ট্রাইব্যুনালে যেকোনো মামলা ৯০ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করার বাধ্যবাধকতা রয়েছে। ওই সময়ের মধ্যে নিষ্পত্তি করা না গেলে আরও ৪৫ দিন সময় নিতে পারে আদালত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন