News71.com
 Bangladesh
 25 Mar 20, 10:13 PM
 109           
 0
 25 Mar 20, 10:13 PM

নরসিংদীতে শিক্ষার্থীদের তৈরি হ্যান্ড স্যানিটাইজার বিতরণ॥  

নরসিংদীতে শিক্ষার্থীদের তৈরি হ্যান্ড স্যানিটাইজার বিতরণ॥   

নিউজ ডেস্কঃ করোনাভাইরাস প্রতিরোধে প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠনও মাঠে নেমেছে। করোনাভাইরাস পরিস্থিতির এই মুহূর্তে বাজারে হ্যান্ড স্যানিটাইজারের তীব্র সংকট দেখা দিয়েছে। শুধু তাই নয়, সংকট দেখা দিয়ে হ্যান্ড স্যানিটাইজার তৈরীর কাঁচামালের। ফলে সাধারণ মানুষতো দূরের কথা, একজন সচেতন মানুষও বাজারে বা কোন ফার্মেসি থেকে হ্যান্ড স্যানিটাইজার সংগ্রহ করতে পারছেন না। ফলে একমাত্র সাবানই তাদের ভরসা। এছাড়া বাজারে লিকুইড সাবানসহ ডেটল ও স্যাভলন জাতীয় সাবানেরও সংকট দেখা দিয়েছে তীব্রভাবে। এমন পরিস্থিতিতে নরসিংদী সরকারী কলেজের রসায়ন বিভাগের কয়েকজন ছাত্র বুধবার (২৫ মার্চ) তাদের কলেজের ল্যাবে হ্যান্ড স্যানিটাইজার তৈরির উদ্যোগ গ্রহণ করে। পরে বিষয়টি কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান আকন্দ এর নির্দেশনায়, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ড. ফখরুদ্দীন ও সহযোগী অধ্যাপক হামিদা আনজুমান এর তত্ত্বাবধানে, প্রদর্শক আব্দুল আজিজের সহযোগিতায় কয়েকজন শিক্ষার্থী মিলে ৫ শতাধিক বোতল হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেন। পরে কলেজের মসজিদে আগত মুসল্লিদেরকে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের কলাকৌশল শিখিয়ে দেন এবং বিনামূল্যে এসব হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন।বর্তমানে দেশের এই ক্রান্ত্রিকালে বাজারে ও ফার্মেসিগুলোতে যখন হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যাচ্ছিল না ঠিক সেই মুহূর্তে নরসিংদী সরকারী কলেজের রসায়ন বিভাগের পক্ষ থেকে সামান্য পরিমানে হলেও হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে সাধারণ মানুষের মাঝে বিতরণ করায় কিছুটা হলেও উপকারে আসবে বলে জানালেন কলেজের অধ্যক্ষ প্রফেসর হাবিবুর রহমান আকন্দ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন