News71.com
 Bangladesh
 25 Mar 20, 06:55 PM
 131           
 0
 25 Mar 20, 06:55 PM

সরকারি চাকুরেদের বেতন প্রদানে ২ দিন বিইএফটিএন চালু।।

সরকারি চাকুরেদের বেতন প্রদানে ২ দিন বিইএফটিএন চালু।।

নিউজ ডেস্কঃ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাদি প্রদানসহ সব ধরনের লেনদেনের জন্য দেশে কার্যরত ব্যাংকগুলোকে ২ দিন (১ ও ২ এপ্রিল) বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) চালু রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।বুধবার (২৫ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডির্পাটমেন্ট থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে।এতে বলা হয়েছে, বৈশ্বিক মহামারীতে রূপ নেওয়া নভেল করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমণ রোধে সরকার ২৬ মার্চ হতে ৪ এপ্রিল মেয়াদে সাধারণ ছুটি ঘোষণা করেছে।ছুটিকালীন সময়ে সীমিত আকারে ব্যাংকিং ব্যবস্থা (নগদ উত্তোলন ও জমা) চালু রাখা হবে। তবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাদি প্রদানসহ সব ধরনের লেনদেন সম্পন্নের জন্য বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) প্লাটফর্মটি শুধুমাত্র ১ ও ২ এপ্রিল চালু থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন