
নিউজ ডেস্কঃ ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত রাজধানী ঢাকায় খেটে খাওয়া দরিদ্র জনগোষ্ঠীর জন্য ১০ টাকা কেজি দরে চাল বিক্রির উদ্যোগ নিতে যাচ্ছে সরকার।ওএমএসের (খোলা বাজারে বিক্রি) মাধ্যমে নির্দিষ্ট দোকান ও ট্রাক থেকে লাইনে দাঁড়িয়ে একটি পরিবার একবারে সর্ব্বোচ্চ পাঁচ কেজি করে চাল কিনতে পারবেন।একই সঙ্গে আটা, ডাল ও ভোজ্যতেলও বিক্রি করার চিন্তা করছে সরকার। বুধবার (২৫ মার্চ) জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হতে পারে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, ২৬ মার্চ থেকে ১০ দিন সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। এ সময়ে অতি প্রয়োজন ছাড়া বাইরে বের হতে নিষেধ করা হয়েছে।শহর এলাকায় বাণিজ্যিক কর্মকাণ্ড প্রায় বন্ধ থাকবে। এতে সবচেয়ে কঠিন পরিস্থিতিতে পড়তে যাচ্ছে শহর এলাকায় বসবাসরত খেটে খাওয়া দরিদ্র জনগোষ্ঠী। হকার, রিকশা,-ভ্যান চালক, দিনমজুর, বাস ড্রাইভার, হেলপার ডারা রয়েছেন করোনা পরিস্থিতিতে তাদের এ সুবিধা দেওয়া হবে। এ বিষয় বিবেচনা করে ওএমএস চালু করার পরিকল্পনা সরকারের। এরই অংশ হিসেবে সীমিত সময়ের জন্য হলেও শহরের দরিদ্র লোকদের ১০ টাকা কেজি দরে চাল দেওয়া হবে। এ বিষয়ে খাদ্য সচিব মোসামৎ নাজমা নারা খানম বলেন, এখন যে পরিস্থিতি চলছে সেটা এক প্রকার লকডাউন বলা য়ায। কারণ বাস, লঞ্চ, রেল চলাচল বন্ধ হয়ে গেছে। এছাড়া লোকজন বাসা থেকে বেড় হচ্ছে না। ফলে হত দরিদ্র লোকজন বেকার হয়ে যাবে। এতে তাদের জীবন ধারণে সমস্যার সৃষ্টি হবে। সেক্ষেত্রে সরকার তেজগাঁও, পোস্তগোলা ও নারায়ণগঞ্জের গুদামগুলোতে যথেষ্ট পরিমাণের খাদ্য পণ্য মজুদ করেছে। তবে দুর্যোগপূর্ণ সময়ে সিদ্ধান্তগুলো নেয় ত্রাণ মন্ত্রণালয়।