News71.com
 Bangladesh
 25 Mar 20, 11:01 AM
 105           
 0
 25 Mar 20, 11:01 AM

করোনা নিয়ে আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ॥

করোনা নিয়ে আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ॥

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বাংলাদেশ টেলিভিশন, বেতারসহ দেশের সবগুলো টেলিভিশন চ্যানেল প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করবে। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বিশ্ব জুড়ে আতঙ্ক ছড়ানো করোনা ভাইরাস নিয়ে জাতিকে দিকনির্দেশনা দেবেন বলে গত সোমবার গণমাধ্যমকে জানিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে কখন এই ভাষণ প্রচারিত হবে তা এখনো জানানো হয়নি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে আরো ১জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪জনে। আর আক্রান্তের সংখ্যা আরো ৬জন বেড়েছে। এতে মোট আক্রান্ত হয়েছেন ৩৯ জন। নতুন করে আক্রান্তদের মধ্যে একজন ওমরাহ ফেরত। বাকি ৪জন আক্রান্তদের থেকে সংক্রমিত হয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন