
নিউজ ডেস্কঃ করোনায় সংক্রামিত হওয়ার আতঙ্কে বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানগুলো যখন শাট ডাউন করছে। তখন শুধু সচেতনতা ও স্বাস্থ্যসেবা প্রদানের মধ্য দিয়ে সাভারে তৈরি পোশাক কারখানাগুলোর শ্রমিকরা সুস্থ থেকে উৎপাদন কাজ অব্যাহত রেখেছেন। ফলে কারখানায় শ্রমিকরা যেমন প্রতিদিনই নিরাপদ থাকার নিশ্চয়তা পাচ্ছেন, তেমনি কেউ অসুস্থ হলে তার চিকিৎসা তদারকি করছেন মালিকপক্ষ।জীবাণুনাশক পানি ছিটানো আর হাত ধোয়া দেখে মনে হতে পারে বিশেষায়িত কোনো হাসপাতালে প্রবেশের আগে এমন সতর্কতা। এরা সবাই আশুলিয়ার কাঠগড়া এলাকায় এআর জিন্স প্রডিউসার লিমিটেড এর তৈরি পোশাক কারখানার শ্রমিক। করোনা ভাইরাস ছড়ানোর পর সতর্কতামূলক গত এক মাস ধরে শ্রমিক, মালিক, কর্মকর্তা-কর্মচারী ও ভিজিটরদের এভাবেই প্রবেশ করতে হচ্ছে কারখানার ভেতরে। শুধু তাই নয়, থার্মাল স্ক্যানারে কারো শরীরে অতিরিক্ত তাপমাত্রা কিংবা ঠান্ডাজনিত অসুস্থতা দেখা দিলে তাকে তাৎক্ষণিকভাবে পাঠিয়ে দেয়া হয় চিকিৎসা কেন্দ্রে। মালিকপক্ষের এমন উদ্যোগে দারুণ খুশি শ্রমিকরা।এক শ্রমিক বলেন, প্রতিদিন হাত পরিষ্কার করে কারখানার ভেতরে প্রবেশ করি। এবং আমাদের জন্য কারখানার ভেতরেই চিকিৎসক নিয়োজিত রয়েছেন।আরেক শ্রমিক বলেন, আমাদের মালিক এবং আমাদের যে স্টাফ ম্যানেজারা আছেন। তারা সবাই সচেতন।