News71.com
 Bangladesh
 24 Mar 20, 11:23 AM
 115           
 0
 24 Mar 20, 11:23 AM

মুন্সীগঞ্জে অল্পের জন্য বেঁচে গেল লঞ্চের ১২ শ' যাত্রী॥  

মুন্সীগঞ্জে অল্পের জন্য বেঁচে গেল লঞ্চের ১২ শ' যাত্রী॥   

নিউজ ডেস্ক: একটি লঞ্চ দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে প্রায় ১২ শ' যাত্রী। লঞ্চটি গজারিয়া লঞ্চঘাটের সামনে তলা ফেটে গেলেও চালক কোনোক্রমে সেটিকে একটি চরে নিয়ে যেতে পারায় বড় ধরনের একটি দুর্ঘটনা থেকে তারা রক্ষা পায়। জানা গেছে, প্রায় ১২ শ' যাত্রী নিয়ে চাঁদপুরের উদ্দেশে রওনা হওয়া লঞ্চটি গজারিয়া লঞ্চঘাটের সামনে গেলে গ্রীন লাইনের একটি লঞ্চ যাওয়ার সময় প্রচণ্ড ঢেউয়ে লঞ্চের তলা ফেটে পানি উঠতে থাকে। ভয়ে লঞ্চের যাত্রীরা কান্নাকাটি শুরু করে দেয়। পরে লঞ্চ কর্তৃপক্ষ কোনোভাবে চরকিশোরগঞ্জের হোগলাকান্দি গ্রামের চরে লঞ্চটি ঠেকাতে পারে এবং যাত্রীরা প্রাণে বেঁচে যায়। এমনটিই জানিয়েছেন বেঁচে যাওয়া যাত্রী নুরুল আলম। সোমবার রাত সাড়ে ৮টার সময় এই দুর্ঘটনা ঘটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন