News71.com
 Bangladesh
 23 Mar 20, 09:22 PM
 115           
 0
 23 Mar 20, 09:22 PM

আমাদের উদ্দেশ্য আরিফুলের ন্যায়বিচার নিশ্চিত করা।। হাইকোর্ট

আমাদের উদ্দেশ্য আরিফুলের ন্যায়বিচার নিশ্চিত করা।। হাইকোর্ট

নিউজ ডেস্কঃ মধ্যরাতে বাড়ি থেকে ধরে নিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের সাংবাদিক আরিফুল ইসলামকে নির্যাতনের ঘটনায় দায়ের করা রিটের শুনানিতে হাইকোর্ট বলেছেন, ‘আমাদের উদ্দেশ্য আরিফুলের ন্যায়বিচার নিশ্চিত করা’।সোমবার (২৩ মার্চ) বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব মন্তব্য করেন।আদালতে সাংবাদিক আরিফের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন ও অ্যাডভোকেট ইশরাত হাসান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা। দুপুরে শুনানিকালে সাংবাদিক আরিফুলকে নির্যাতনের ঘটনায় থানায় মামলা করা হয়েছে কিনা জানতে চান আদালত। জবাবে আইনজীবী ইশরাত হাসান বলেন, মামলা করেনি। তবে থানায় অভিযোগ দিয়েছেন কিন্তু তা মামলা হিসাবে গ্রহণ করেনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন