News71.com
 Bangladesh
 23 Mar 20, 09:21 PM
 101           
 0
 23 Mar 20, 09:21 PM

করোনায় মৃত ব্যক্তির দাফনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ মানার আহ্বান॥

করোনায় মৃত ব্যক্তির দাফনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ মানার আহ্বান॥

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসে মৃত ব্যক্তির জানাজা ও দাফন সংক্রান্ত বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশনা অনুসরণের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। সোমবার (২৩ মার্চ) ইসলামিক ফাউন্ডেশন মহাপরিচালক আনিস মাহমুদ এই আহ্বান জানান।এর আগে, বিকেলে অনলাইন ব্রিফিংয়ে দেশে করোনায় আরও একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। এ নিয়ে বাংলাদেশে ৩ জনের মৃত্যু হলো। পরীক্ষার পর ৩৩ জনের শরীরে করোনার অস্তিত্ব পেয়েছে আইইডিসিআর।এদিকে, করোনা রোগে মৃত ব্যক্তির দাফন বা সৎকার সংক্রান্ত সরকারি নির্দেশনায় সতর্কতার কথা জানানো হয়।বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রটোকল অনুযায়ী নির্দেশনাটি তৈরি করা হয়। মৃতদেহ থেকে অতিরিক্ত ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে নির্দেশনাটি তৈরি করা হয়েছে উল্লেখ করে এতে হাসপাতাল বা বাড়ি থেকে মৃতদেহ সংগ্রহ, পরিবহন, দাফনসহ প্রতিটি পর্যায়ের বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, করোনায় আক্রান্ত হয়ে বা সন্দেহভাজন কেউ মারা গেলে মৃতদেহ সরানো, সৎকার বা দাফন শুরুর আগে অবশ্যই সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানকে (আইইডিসিআর) জানাতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন