News71.com
 Bangladesh
 23 Mar 20, 09:21 PM
 95           
 0
 23 Mar 20, 09:21 PM

বেনাপোল-পেট্রাপোলে আমদানি রপ্তানি বন্ধ॥

বেনাপোল-পেট্রাপোলে আমদানি রপ্তানি বন্ধ॥

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাস প্রতিরোধে ভারত সরকারের লক ডাউন ঘোষণায় আগামী ২৭ মার্চ পর্যন্ত বেনাপোল বন্দরের সঙ্গে পেট্রাপোল বন্দরের সবধরণের আমদানি রপ্তানি বন্ধ থাকবে। তবে সোমবার ( ২৩ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে স্বাভাবিক ছিলো আমদানি রপ্তানি কার্যক্রম। ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, দুই দেশে আগে থেকে প্রবেশ করা যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। হঠাৎ বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ায় বেনাপোল স্থল বন্দর এলাকায় ওষুধ, শিল্প কারখানার কাঁচামাল ও খাদ্যদ্রব্যসহ সহস্রাধিক পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে। বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবিব বলেন, যারা ভারতে গিয়েছিলেন এবং যারা বাংলাদেশে এসেছিলেন তারাই কেবল ঘরে ফিরছেন। দুই দেশের সরকারের নিষেধাজ্ঞা জারিতে নতুন করে সাধারণ যাত্রীদের দুই দেশের মধ্যে যাতায়াত বন্ধ রয়েছে। বেনাপোল বন্দরে রফতানি পণ্য নিয়ে আসা ট্রাক চালক আলামিন বলেন, পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ আমদানি, রফতানি বন্ধে তারা বেকায়দায় পড়েছেন। এখন পণ্য নিয়ে ৫ দিন বন্দরে তাদের দাঁড়িয়ে থাকতে হবে। পণ্য খালাসের একদিন সময় পেলে তারা উপকৃত হতেন। ভারত ফেরত বাংলাদেশি যাত্রী আরিফ হোসেন বলেন, ভারতে লকডাউন জারিতে যানবাহন সংকটে ঘরে ফিরতে বেকায়দায় পড়ছেন। নানান বাধা, বিঘ্ন পার হয়ে তাদের ফিরতে হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন