News71.com
 Bangladesh
 23 Mar 20, 09:20 PM
 72           
 0
 23 Mar 20, 09:20 PM

করোনায় আক্রান্ত চিকিৎসক সুস্থ আছেন॥ডা. এহতেশামুল হক

করোনায় আক্রান্ত চিকিৎসক সুস্থ আছেন॥ডা. এহতেশামুল হক

নিউজ ডেস্কঃ ইতোমধ্যে বাংলাদেশি একজন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। রোববার (২২ মার্চ) তিনি আক্রান্ত হন। বর্তমানে তিনি কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের (বিএমএ) সেক্রেটারি অধ্যাপক ডা. এহতেশামুল হক জানিয়েছেন, তার শারীরিক অবস্থা ভালো আছে। এহতেশামুল হক বলেন, ‘যিনি আক্রান্ত হয়েছেন, তিনি সুস্থ আছেন। বিভিন্ন জায়গায় গুজব ছড়ানো হচ্ছে, তিনি আইসিইউতে আছেন। এটা ঠিক না। তিনি আইসিউতে নেই। তার সবকিছুই ভালো আছে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন