News71.com
 Bangladesh
 23 Mar 20, 07:18 PM
 117           
 0
 23 Mar 20, 07:18 PM

দেশে অবশ্যই ‘করোনা’ মহাপ্লাবন আসছে॥ ড. ইউনুস

দেশে অবশ্যই ‘করোনা’ মহাপ্লাবন আসছে॥ ড. ইউনুস

নিউজ ডেস্কঃ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাস বাংলাদেশে ভয়াবহ রূপে আসছে বলে সতর্ক করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনুস। তিনি বলেছেন, অবশ্যই (মহাপ্লাবন) আসছে। প্রায় দ্বারপ্রান্তে। আমরা বরং দেরি করে ফেলছি। আর দেরি করার সুযোগ নেই।করোনা নিয়ে ড. ইউনুস ঢাকার একটি গণমাধ্যমে লেখা কলামে নিজের বক্তব্য তুলে ধরেছেন। তিনি বলেন, (মহাপ্লাবনের) জোয়ার ঠেকাতে হলে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পরীক্ষা, পরীক্ষা, পরীক্ষা। যতজনকে পরীক্ষা করার সামর্থ্য আমাদের আছে ততজনকে পরীক্ষা। বিশ্বস্বাস্থ্য সংস্থা ঠিক এ কথাই বারবার আমাদের বলে যাচ্ছে। পরীক্ষা। পরীক্ষা। পরীক্ষা। চিহ্নিত করো। আলাদা করো। চিহ্নিত করো। আলাদা করো।তিনি বলেন, এটা সোজা হিসাব। এই শিক্ষা আমরা ‘জুতা আবিষ্কারের’ কাহিনী থেকে অনেক আগেই পেয়েছি। আমি যদি ধুলা থেকে নিজের পাকে মুক্ত রাখতে চাই, তাহলে সারা দেশ থেকে ধুলা পরিষ্কার করার কাজে লাগতে পারি, অথবা নিজের পায়ে জুতা পরতে পারি। আক্রমণ থেকে বাঁচতে হলে এক্ষেত্রে আক্রান্ত ব্যক্তিকে সকলের কাছ থেকে দূরে রাখতে পারি, অথবা আমরা সবাই তার ধরাছোঁয়ার বাইরে থাকতে পারি। প্রথমটাই সোজা কাজ, যখন আক্রান্ত ব্যক্তি মাত্র কয়েকজন, আর আক্রান্ত হতে পারে যারা তাদের সংখ্যা কয়েক কোটি। কয়েকজনকে পৃথক করে রাখতে পারলে কয়েক কোটি লোক বেঁচে যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন