News71.com
 Bangladesh
 23 Mar 20, 11:11 AM
 128           
 0
 23 Mar 20, 11:11 AM

করোনার সুরক্ষা সামগ্রী আমদানিতে সরকারের শুল্ক ছাড়॥

করোনার সুরক্ষা সামগ্রী আমদানিতে সরকারের শুল্ক ছাড়॥

নিউজ ডেস্কঃ দেশের করোনাভাইরাস সংক্রমণ মহামারি মোকাবিলায় জরুরি সুরক্ষাসামগ্রী আমদানিতে কর ছাড় দিয়েছে সরকার। গতকাল রবিবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (কাস্টমস) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর ছাড় পাওয়া পণ্যের তালিকায় রয়েছে, পিপিই (পারসোনাল প্রটেকটিভ ইক্যুইপমেন্ট), জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজারের কাঁচামাল, করোনাভাইরাস পরীক্ষার কিট ও রি-এজেন্ট, সার্জিক্যাল মাস্ক ইত্যাদি। জনস্বার্থে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরামর্শে তালিকাভুক্ত এই পণ্যগুলো আমদানির ক্ষেত্রে সব ধরনের শুল্ক ছাড় দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন