
নিউজ ডেস্কঃ পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই), গ্লাভস, জীবাণু নাশকসহ অন্যান্য সরঞ্জামের অপ্রতুলতার কারণে ময়মনসিংহে মারাত্মক ঝুঁকি নিয়ে চিকিৎসা কার্যক্রম চালাচ্ছেন চিকিৎসক ও নার্সসহ সংশ্লিষ্টরা। এ নিয়ে আতঙ্ক রয়েছে তাদের মাঝে। এদিকে বিএমএ নেতারা বলছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর সঠিক সময়ে উদ্যোগ না নেয়ায় ঝুঁকিতে পড়েছেন চিকিৎসকরা।তবে পিপিই ছাড়া অন্যান্য সরঞ্জামের কোনো সমস্যা নেই বলে জানায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। অবশ্য সিভিল সার্জন জানালেন, রোববার দেড়শো পিপিইসহ কিছু নিরাপত্তা সামগ্রী পাওয়া গেছে।ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন শতশত রোগী আসেন চিকিৎসা নিতে। আর হাসপাতালে প্রতিদিন ভর্তি থাকেন দুই হাজারের বেশি রোগী।বিপুল সংখ্যক রোগীর চিকিৎসা সেবা দিতে মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছেন চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্টরা। তাদের অভিযোগ, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই চিকিৎসা সেবা দিতে হচ্ছে তাদের। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এসব সমস্যা সবচেয়ে প্রকট।এক চিকিৎসক বলেন, কোন রোগীটা করোনাতে আক্রান্ত আমরা সেটা জানি না।